
ওয়াকফ বিল সংশোধনের নামে দেশের ধর্ম নিরপেক্ষতার ঐক্য ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। বিধানসভায় দাঁড়িয়ে এ অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, আদিবাসী, খ্রিষ্টানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবেন।
বালাজি ট্রাস্টের কত সম্পত্তি আছে, সেটা দখল করতে পারবেন। স্বর্ণ মন্দিরের এর সম্পত্তি দখল করতে পারবেন। তাহলে কেন একটা নির্দিষ্ট ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছেন। তাৎপর্যপূর্ণভাবে এ ব্য়াপারে লোকসভার সংখ্যাগরিষ্ঠতার প্রসঙ্গও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বিজেপি কি লোকসভায় টু থার্ড মেজরিটি আছে, রাজ্যসভায় আছে। দেখবেন সংবিধান পাল্টাতে গেলে দুই তৃতীয়াংশ মেজরিটি প্রয়োজন হয়। পারবেন না। দেশে আইন আদালত রয়েছে, সংবিধান রয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেছেন, ওয়াকফ ভুলে যান, সিএএ তে কেন সংখ্যালঘু বাদ দেওয়া হলো। এনআরসি তে কেন এত নাম বাদ দেওয়া হলো। সেখানে তো অনেক হিন্দু, নেপালি নামও বাদ দেওয়া হয়েছে।
ইউনিফর্ম সিভিল কোড করার কথা বলছেন কেন। জেপিসির কলকাতা সফর বাতিল করা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, জেপিসি-র কলকাতায় ভিজিট করার কথা ছিলো, কিন্তু সেটা বাতিল করা হয়েছে।
