
জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এতজনের মৃত্যু নিয়ে লাশের রাজনীতি করছে বিজেপি। আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায় সোমবার রাতে যে দুর্যোগ নেমে আসে তা অভাবনীয়।
২৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কয়েক ঘণ্টায়। চন্দ্রিমা ভট্টাচার্য-র কথায় এমন প্রবল দুর্যোগে ১০ জনের মৃত্যুর পরেও সমাবেদনায় নেই বিজেপি। উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেই উঠেপড়ে লেগেছে। মুখ্যমন্ত্রীর উৎসব উদ্বোধনের নানা ঘটনাকে সামনে এনে কটূক্তি করছে। তাঁর দাবি উৎসবের সঙ্গে বিজেপির যোগ নেই দেখেই এসব করছে বিজেপি।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোঁচা দিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রীর হিজাব পরে পুজো উদ্বোধনের ফল ভুগতে হচ্ছে কলকাতাবাসীকে।






