
গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সর্বত্রই বিজেপি সরকার গঠন হয়েছে। বাংলা জয়ের পর দাবি করেছেন অমিত শাহ। ১৯৫০ সালে যার আদর্শে পথচলা শুরু হয়েছিল সেই শ্যামাপ্রসাদের জন্মভূমিতে ২০২৬-এ তাঁরই দল সরকার গঠন করেছে।
২০১ থেকে ১ টি আসন নিয়ে যাত্রা শুরু করা বিজেপি যত সময় পেরিয়েছে তত সমৃদ্ধ হয়েছে বাংলায়। ২০১৬-য় ৩টি আসন, ২০২১-এ ৭৭ এবং ২০২৬-এ ২০৭টি আসনে পৌঁছছে। অমিত শাহ আরও বলেছেন বিধায়কদের জয়ের মার্জিন প্রায় ২৮ হাজার। ২৩টি মধ্যে ৯টি জেলায় খাতাই খুলতে পারেনি তৃণমূল। পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতাকে কথা বলতে দেওয়া হত না। বাংলায় ৯৩ শতাংশ ভোট পড়েছে অভূতপূর্ব।
কোনও বুথ ক্যাপচার হয়নি, শান্তিতেই ২ দফায় ভোট হয়েছে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে খাতাই খুলতে পারেনি তৃণমূল।





