বিজেপি নারী বিদ্বেষী, সরব মিতালী-কল্যাণ 

0
111
ছবি সৌজন্যে :ফেসবুক
সংসদে ১৩০ তম সংবিধান সংশোধনীর প্রতিবাদ করার সময় কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনিত সিং বিট্টু-র দ্বারা হেনস্থা হতে হয়েছিল, তাঁকেই প্রধানমন্ত্রী মঞ্চে তুলেছে। এমনই মন্তব্য করেছেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ। তিনি বলেছেন, বিজেপি হচ্ছে নারী বিদ্বেষী।
মিতালী বাগ আরও বলেছেন, তিনি এসসি সম্প্রদায়ের হওয়ায় তাঁকে বারংবার হেনস্থা হয়েছে।শিখদের অপমানের পরও ব্যক্তিগত ফায়দা তুলতে পদলেহন করছেন রভনিত সিং বিট্টু, এমনই অভিযোগ তৃণমূলের। এদিকে, এই নিয়ে সরব হয়েছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনিত সিং বিট্টু-র মহিলা তৃণমূলের সাংসদদের হেনস্থা করেছিল।
তারপরেও বিজেপির নেতৃত্ব তাঁকে মাথায় তুলে নাচছে। এর থেকেই বোঝা যাচ্ছে বিজেপি কতটা নারীবিদ্বেষী। পাঞ্জাবের মানুষজন ভালো, কিন্তু এই একমাত্র কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনিত সিং বিট্টু এরকম। যিনি বারংবার ওয়েলে নেমে বিক্ষোভ দেখায়। স্পিকারকে হেনস্থা করে।