আরএসএসের বার্তায় অজিতকে দূরে ঠেলছে বিজেপি

0
127
BJP is pushing Ajit away on the message of RSS
BJP is pushing Ajit away on the message of RSS
এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আপত্তির জেরে মহারাষ্ট্রে শাসকজোট মহাদ্যুতি থেকে অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপিকে সরিয়ে দিচ্ছে বলে জল্পনা শুরু হয়েছে। এনসিপির প্রতিষ্ঠাতা তথা অজিত পাওয়ারের কাকা শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-র তরফে এই দাবি করা হয়েছে।
লোকসভা ভোটে মহারাষ্ট্রে এনডিএ-র সার্বিক খারাপ ফলের জন্য অজিত পাওয়ারের এনসিপি-র সঙ্গে বিজেপি নেতৃত্বের হাত মেলানোকে সম্প্রতি দায়ী করা হয়েছে আরএসএস মুখপত্রে লেখা একটি নিবন্ধে। সঙ্ঘের অভিযোগ, অজিত পাওয়ারের এনডিএতে অন্তর্ভুক্তির ফলে বিজেপির পুরনো কর্মীরা মনঃক্ষুণ্ণ হন। কারণ, তাঁরা বরাবরই কংগ্রেসের ভাবধারার বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছেন। অজিত পাওয়ার এনডিএতে যোগদানে ব্র্যান্ড বিজেপি বাজারদরও নেমে যায়। তাছাড়া, ভোটের আগে এনডিএতে যোগ দেওয়া নেতাদের বিরুদ্ধে যে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে, সে কথাও লেখা হয় সঙ্ঘের মুখপত্রে।