অসত্য রটনা করছে বিজেপি : কংগ্রেস 

0
187
Trump is the US presidential candidate
Trump is the US presidential candidate
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর বিজেপির পক্ষে অভিযোগ তোলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হিংসাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এবার তার পাল্টা বিবৃতি দিয়েছে কংগ্রেস।কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, নেতাদের নিরাপত্তার বিষয় নিয়ে সস্তা রাজনীতি করা উচিত নয়। কংগ্রেস দল দক্ষিণপন্থী সন্ত্রাসবাদের হাতে মহাত্মা গান্ধীকে হারিয়েছে। সন্ত্রাসবাদীদের হাতে দুই প্রধানমন্ত্রীকে হারিয়েছে। বিজেপি সরকারের নজরদারিতে অতিবাম সন্ত্রাসবাদীদের কাছে ছত্তীসগঢ়ে কংগ্রেস গোটা নেতৃত্বকে হারিয়েছে।তাঁর অভিযোগ, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং গোটা নেহরু গান্ধী পরিবারের বিরুদ্ধে অসত্য রটনা করে, ঘৃণা ছড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে জনতাকে উস্কানি দিচ্ছে বিজেপি। কংগ্রেস নেতাদের উপর থেকে এসপিজি নিরাপত্তাও রহস্যজনক ভাবে উঠিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন পবন খেরা।