গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ধর্ষণের অভিযোগ – বিজেপির পঞ্চায়েত প্রধানকে নগ্ন করে মার

    ধর্ষণের অভিযোগ – বিজেপির পঞ্চায়েত প্রধানকে নগ্ন করে মার

    0
    250
    DHARSANER AVIJOG BJP PANCHAYET PRODHAN K NAGNO KORE MAAR
    DHARSANER AVIJOG BJP PANCHAYET PRODHAN K NAGNO KORE MAAR

    ধর্ষণের অভিযোগে লাইটপোস্টে বেঁধে মগরাহাটের বিজেপির পঞ্চায়েত প্রধানকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ গিয়ে বিজেপি নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। মগরাহাট থানায় ধর্ষণের অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবার।

    জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার উড়েল চাঁদপুরের পঞ্চায়েত প্রধান রাকেশ মণ্ডল এলাকার দাপুটে বিজেপি নেতা। এক নাবালিকাকে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নাবালিকার চিত্কারে স্থানীয়রাই রাকেশকে ধরে ফেলেন বলে অভিযোগ। এরপরেই রাকেশকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও রাকেশের পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যে অভিযোগ করা হয়েছে।