চুরির অভিযোগ, ৪ নাবালককে বেল্ট দিয়ে মার বিজেপি নেতার

0
2539
ছবি সৌজন্যে : নিজস্ব
চুরির অভিযোগে ৪ নাবালককে বেল্ট দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে।সোশ্যাল মিডিয়ায় ডালখোলার ওই মারধরের ভিডিও ভাইরাল হয়েছে।
অভিযোগ গাড়ির শোরুমে চুরির অভিযোগ বিজেপি নেতা দলবল নিয়ে চড়াও হন চার নাবালকের ওপর। এরপরেই ওই চার নাবালককে মাটিতে ফেলে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ ওঠেছে বিজেপি নেতা অর্জুন সরকারের বিরুদ্ধে। ভিডিও দেখা যাচ্ছে মারের চোটে মাটিতে পড়ে কাতরাচ্ছে এক কিশোর। চিৎকার করলেও চারপাশে দাঁড়ানো মানুষজন কেউ কানেই তুলছে না। রীতিমত হুমকি দেওয়া হচ্ছে ওই ৪ নাবালককে। চার কিশোরকে জামা তুলে পিঠেও বেল্ট দিয়ে মারা হয় বলে অভিযোগ। আক্রান্ত নাবালকদের পরিবারের অভিযোগ ক্যাটেরিংয়ের কাজের লোক দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে চারজনকে নিয়ে যাওয়া হয়। এরপর চুরির বদনাম দিয়ে তাঁদের মারা হয়। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মারধর করা হয় বলে অভিযোগ। অর্জুন সরকারের শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবারের লোকজন।
পুলিশ জানিয়েছে অভিযোগ দেরিতে জমা পড়েছে। ভিডিও খুঁটিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।