গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata কাকুকে ৭৫ কোটি সহযোগীর চিনুর, বিভাসকে ফের সিবিআই জেরা

    কাকুকে ৭৫ কোটি সহযোগীর চিনুর, বিভাসকে ফের সিবিআই জেরা

    0
    136
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কালীঘাটের কাকুকে ৭৫ কোটি টাকা দিয়েছিলেন। আদালতে হাজিরা দিয়ে দাবি করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র-র সহযোগী বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনু।
    মঙ্গলবার আদালতে সিবিআই দাবি করেছে সুজয়কৃষ্ণকে ৭৫ কোটি টাকা তুলে দিয়েছিলেন চিনুই। সিবিআই আদালতে জানিয়েছে প্রাথমিক নিয়োগ মামলায় চিনুই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। চার্জশিটে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে চিনুর বিভিন্ন জেলায় এজেন্ট ছিল। তাঁরাই চিনুর হয়ে টাকা তুলতেন। শুধু প্রাথমিক নয়, এসএসসি প্রার্থীদের থেকে টাকা তুলতেন এজেন্টরা। সেই টাকাই চিনু তুলে দিতেন কাকুর হাতে। যার পরিমাণ ৭৫ কোটি টাকারও বেশি। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষকে জেরা করেছে বিভাস অধিকারীর নাম পেয়েছিল তদন্তকারীরা। জানা গিয়েছে বিভাস অধিকারীর মাধ্যমে অনেককে চাকরি দেওয়া হয়েছিল।
    আগেও তাঁকে একাধিকবার সিবিআই দফতরে ডেকে জেরা করা হয়। মঙ্গলবার ফের তাঁকে তলব করা হয়েছে।