
ঝাড়খণ্ডে বিজেপি সরকারে এলেই পশ্চিমবঙ্গ অনুপ্রবেশ বন্ধ হবে। আর পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় এলে এরাজ্য থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে।
কলকাতায় এসে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বুধবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোটগ্রহণ শেষ হয়েছে, সেদিনই গিরিরাজ দাবি করেছেন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে নরেন্দ্র মোদীর সরকারকে ডাবল ইঞ্জিন সরকার হবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন ততদিন এই রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এখানে কেউ সুরক্ষিত নয়। যে পশ্চিমবঙ্গের মাটি দেশকে সম্মানিত করেছে, সেই মাটি এই অত্যাচারকে বরদাস্ত করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে তুলনা করে আক্রমণ করে গিরিজার সিং বলেছেন এইরাজ্য গণতন্ত্র বলে কিছু নেই।
বামেরা তো পশ্চিমবঙ্গকে শেষ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে আরও তলানিতে নিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গকে।
