
এখনই সতর্ক না হলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশি জঙ্গিদের কাছে ভারতীয় পরিচয়পত্র নিয়ে এমনই মন্তব্য করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
তিনি বলেছেন জাল আধার, পাসপোর্ট নিয়ে তিনি আগেও বলেছিলেন। যেটা হচ্ছে সেটা দেশের জন্য ভাল নয়। তাঁর কথায় বাংলাদেশের থেকে শিখতে হবে। সবাইকে একসঙ্গে এর বিরুদ্ধে লড়তে হবে। তা না হলে খুবই খারাপ পরিণতির দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। বাইট: মিঠুন অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন যে রাজ্যের মন্ত্রী মন্ত্রী সংখ্যালঘু থেকে সংখ্যাগরিষ্ঠের কথা বলেন। সেই রাজ্যে তো জঙ্গি ধরা পড়বেই। শুধু তাই নয়, জঙ্গি হানার ঘটনায় কাঠগড়ায় তুলেছেন পুলিশকেও। সুকান্ত মজুমদার বলেছেন পশ্চিবঙ্গ পুলিশ জঙ্গি ধরতে পারে না। শুধু ফন্দি আঁটে।
তিনি আরও বলেছেন টাকা ফেললেই আলকায়দার জঙ্গিরাও এরাজ্যে পুলিশ ভেরিফিকেশনে ছাড় পায়।
