গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs কর্মীদের গায়ে হাত দিলে মালাইচাকি ভাঙার হুমকি বিজেপি নেতার

    কর্মীদের গায়ে হাত দিলে মালাইচাকি ভাঙার হুমকি বিজেপি নেতার

    0
    80
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিজেপি কর্মীদের গায়ে হাত পড়লে মালাইচাকি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তিনি যখন হুমকি দিচ্ছেন তখন তাঁর পাশে বসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুর।
    শনিবার বনগাঁ সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে একটি সভা ছিল বিজেপির। সেই সবায় কর্মী সমর্থকদের উদ্দেশে দেবদাস মণ্ডল কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি কোনও তৃণমূল কর্মী বিজেপি কর্মীর গায়ে হাত দেয়, তবে লাঠি দিয়ে মালাইচাকি ভেঙে দেবেন।
    বিজেপি নেতার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর কথায় কেউ একটা গালে মারলে, আরেকটা গাল পেতে দেবেন, এটা হতে পারে না।