গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Hooghly দেবকে কিছু বললে কষ্ট হয়, রঘুডাকাত প্রসঙ্গে রূপা

    দেবকে কিছু বললে কষ্ট হয়, রঘুডাকাত প্রসঙ্গে রূপা

    0
    320
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দেবের পরিশ্রম নিজে দেখেছেন, তাই ওকে কিছু বললে কষ্ট হয়। বাংলা সিনেমা এবং সাম্প্রতিক বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

    হিন্দমোটরের একটি পুজোয় সোমবার গিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। সেখানে দেবের সাম্প্রতিক ছবি রঘুডাকাত নিয়ে কটাক্ষ প্রসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় বলেছেন বাংলা সিনেমার মধ্যে সমন্বয়ের অভাব ঘটেছে, তাই এত প্রতিযোগিতা। তাঁর কথায় বাংলা সিনেমার পরিধিটা ছোট হয়ে গিয়েছে। তাই প্রতিযোগিতাটা বেশি চোখে লাগছে। কিন্তু পরিধি বাড়ালে কেউ ভয় পাবে না। সবার ছবি চলবে। যে যার মত অন্তত এক-দুটো ছবি দেখবেই। তিনি আরও বলেছেন রঘু ডাকাত নিয়ে অনেকে দেবকে কটাক্ষ করেছেন।

    দেব অনেক পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছে। একজন অভিনেতার পরিশ্রমটা তিনি নিজের চোখে দেখেছেন। সেটা নিয়ে কেউ কটাক্ষ করলে কষ্ট হয়। দেব সত্যিই দারুণ পরিশ্রম করেছে।