গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata দশমীর আগে বিসর্জনের হুমকি সজলের 

    দশমীর আগে বিসর্জনের হুমকি সজলের 

    0
    73
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গতবারের মতন এবারও পুজোয় পুলিশি হস্তক্ষেপের ফলে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হওয়ায় প্রয়োজনে দশমীর আগে বিসর্জনের হুমকি দিয়েছে কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ লেবুতলা পার্কার পুজো উদ্যোক্তারা।
    শনিবার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্রধান তথা কাউন্সিলর সজল ঘোষ অভিযোগ করেছেন, জনপ্রিয় থিম পহেলগাঁও-র লাইট এন্ড সাউন্ড বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে পুলিশের তরফে নির্দেশ জারি করা হয়েছে। শুধু তাই নয় দর্শক প্রবেশের সমস্ত নিরাপত্তার অজুহাতে ব্যারিকেড দিয়ে ছোট করে দেওয়া হয়েছে। এর ফলে যেকোনও মুহূর্তে বড় কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা করছেন সজল ঘোষ। তিনি হুমকি দিয়েছেন, প্রতিবাদ জানাতে প্রয়োজনে প্রতিমার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে।
    একইসঙ্গে তাঁর অভিযোগ, সাগরেও একইরকম ভাবে পহেলগাঁওয়ের ওপর থিম ভিত্তিক পুজো বন্ধ করে দেওয়ার সবরকমের ব্যবস্থা করছে পুলিশ।