
ভোটের মুখে বিহারে খুন গোপাল খেমকা নামে এক বিজেপি নেতা। পাটনায় তাঁর বাড়ির সামনেই শুক্রবার রাতে গুলি করে খুন করা হয়েছে তাঁকে। সবথেকে আশ্চর্যজনক বিষয় ২০১৮ সালে একই কায়দায় তাঁর ছেলে গুঞ্জন খেমকাকে খুন করা হয়েছিল।
তবে আততায়ীকে এখনও ধরতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ। গোপাল পেশায় একজন ব্যবসায়ী, এছাড়াও বিজেপি নেতা হিসাবেও এলাকায় তাঁর জনপ্রিয়তা ছিল। কে বা কারা এই খন করেছে, উদ্দেশ্যই বা কী, তা স্পষ্ট নয়।
পাটনা শহরের এসপি সেন্ট্রাল দীক্ষা বলেছেন, ওই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তার ভিত্তিতেই পদক্ষেপ করা হবে।








