
শিয়ালদহ স্টেশনের নাম বদলের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব দিয়েছেন তিনি।
সুকান্ত মজুমদার বলেছেন রাজ্য সরকার কেন্দ্রকে প্রস্তাব পাঠাক, রাজ্যের বিজেপি সাংসদরা কেন্দ্রের সম্মতি আদায় করবেন। তাঁর দাবি শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হলে সেই ছিন্নমূল মানুষ যাঁরা ওপার বাংলা থেকে এপার বাংলায় পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন তাদেরকে সম্মান জানানো হবে। তিনি জমি জটে একাধিক রেলপ্রকল্প আটকে থাকায় রাজ্যকেও আক্রমণ করেছেন।
সুকান্ত মজুমদারের দাবি রাজ্যে ষাটের বেশি রেলপ্রকল্প আটকে রয়েছে। রাজনীতির বাইরে এসে জমি জট কাটানো উচিত বলে মনে করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
