
সিইও দফতরে শুভেন্দু অধিকারীর সামনে তাণ্ডব চালিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন তৃণমূলপন্থী মহিলা বিএলও। তনুশ্রী মোদক ভট্টাচার্য নামে এক মহিলা বিএলও বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
সিইও দফতরের সামনে মঙ্গলবার বিকেলে ধুন্ধুমার কাণ্ড বাধে। রাজ্যের বিরোধী দলনেতা সেখানে পৌঁছতে তাঁকে জুতো দেখিয়ে বিক্ষোভদেখান অভিযোগ সেই সময় বিজেপির পতাকা হাতে কয়েকজন বিক্ষোভকারীদের মারধর করে বলে অভিযোগ। মহিলা বিএলওদের উদ্দেশে কটূক্তি, তাঁদের সম্ভ্রমহানি করা হয় বলে অভিযোগ। এদিকে সিইও দফতরে ঢুকতে বাধার মুখে পড়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইও দফতরে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের মুখে পড়েন।
তাঁকে লক্ষ্য করে জুতো দেখানো হয়। শুভেন্দু অধিকারীর অভিযোগ পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই মর্মে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন।
