গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএদের বৈঠকে মমতা, পাল্টা শুভেন্দুও

    সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএদের বৈঠকে মমতা, পাল্টা শুভেন্দুও

    0
    93
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সেই সভার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

    সোমবার দুপুরে নেতাজি ইন্ডোরে কলকাতা ও সংলগ্ন জেলার বাছাই করা বিধানসভা এলাকার তৃণমূলের বিএলএ-দের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলার বাছাই করা কিছু বিধানসভা কেন্দ্রের বিএলএদের ডাকা হয়েছে বৈঠকে। ভোটার তালিকার এসআইআর নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিই এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। এদিকে সোমবার সেই সময় বিধানসভায় থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    জানা গিয়েছে ওইদিন বিধানসভায় দলের একাধিক বিধায়ককে তলব করেছেন তিনি। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ওপর নজর রাখবে বিজেপির পরিষদীয় দল।