
রাজ্যে হিন্দুরা এক হলেই বিজেপি ২২০টি আসনে জিতবে। চাঁচলের সভা থেকে ফের একবার হিন্দুত্বের তাস খেলে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, বিজেপি পশ্চিমবমঙ্গে ক্ষমতায় এলে কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পে শ্রমদিবস বাড়িয়ে ২০০ দিন করা হবে। পাশাপাশি আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য বরাদ্দের টাকাও বাড়ানো হবে বলে আশ্বাস দেন তিনি। তাঁর কথায়, বিজেপি এলে গরিব মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আসবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গের শান্তি চাই। এই রাজ্যে ব্যাপক লুট হয়েছে, তাই পরিবর্তন দরকার। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। এই রাজ্যের জমি রক্তাক্ত হতে দেবেন না।
মালদা জেলার রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শুভেন্দু দাবি করেন, মালদার মানুষ তৃণমূলকে ঘৃণা করে এবং তৃণমূল নেত্রীকে এই জেলার মানুষ পছন্দ করেন না।
