
কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহিদ তেহট্টের প্যারা কমান্ডো ঝন্টু আলি শেখকে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তেহট্টে ঝন্টু আলির পরিবারের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী তাঁর পরিবারকে সহায়তার কথা জানিয়েছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী আশ্বস্ত করে বলেছেন তিনি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের ছেলে। পহেলগাঁওয়ের ঘটনায় দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। এজন্য প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখতে বলেছেন। শুভেন্দু অধিকারী আরও বলেছেন মুর্শিদাবাদ থাকার কারণে সেই সময় আসতে পারেননি। ঝন্টু আলি শেখের বাবাকে বলেছেন যে কোনও প্রয়োজনে বলতে। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে উদ্যোগ নেবেন। শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাসী। তাঁর জন্য যাঁরা প্রাণ দেবেন সেখানে কোনও ভেদাভেদ করা হয় না। শনিবার দাদা কাঁধে করে বাড়ি ফিরেছেন কফিনবন্দি ঝন্টু আলি শেখ। দাদা রফিকুলও সেনাবাহিনীতে কর্মরত। তাঁরও পোস্টিং কাশ্মীরে।
ঝন্টু আলি শেখ সেনাবাহিনীতে রয়েছেন ১৪ বছর। আর তাঁর দাদা রয়েছেন ২৮ বছর।









