গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata মমতার ওয়ার্ডে শুভেন্দুর কার্যালয়, শাহ-র বঙ্গ সফর, বিজেপির নজরে ‘২৬

    মমতার ওয়ার্ডে শুভেন্দুর কার্যালয়, শাহ-র বঙ্গ সফর, বিজেপির নজরে ‘২৬

    0
    82
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মমতা বন্দ্যোপাধ্যায়ে বাড়ির ওয়ার্ডে শুভেন্দু অধিকারীর কার্যালয়। চলতি মাসের শেষে অমিত শাহ-র বঙ্গ সফর। ২০২৬-র বিধানসভা নির্বাচনের কার্যত প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি।
    মুখ্যমন্ত্রীর বাড়ির ৭৩ নম্বর ওয়ার্ডে একটি কার্যালয় খুলতে চলেছেন বিরোধী দলনেতা। ৭৩ নম্বর ওয়ার্ডে কেবল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং বাড়িও ওই ওয়ার্ডেই। মুখ্যমন্ত্রীর পরিবারও ওই ওয়ার্ডেরই বাসিন্দা। মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়ও ওই ওয়ার্ডেরই কাউন্সিলর। বিজেপি সূত্রে খবর কার্যালয় খোলার দিনক্ষণ ঠিকও হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে ১ মে ওই কার্যালয়ের উদ্বোধন করতে পারেন শুভেন্দু অধিকারী। এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
    বঙ্গ বিজেপির দায়িত্ব নিজের হাতেই রাখছেন অমিত শাহ। পাশাপাশি ওই বৈঠকেই স্থির হয়েছে চলতি মার্চ মাসের শেষদিকে অমিত শাহ পশ্চিমবঙ্গে আসতে পারেন।