
গঙ্গায় ডুব দিলেই দারিদ্রতা দূর হয় না। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মহাকুম্ভের সফরকে নিশানা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
সোমবার মধ্যপ্রদেশের ইন্দোরে এক সমাবেশে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন, সেই ভয়ঙ্কর সম্প্রদায়কে একসঙ্গে ধ্বংস করা উচিত যে যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। বিজেপি দেশবিরোধী।সবাই ধর্মে বিশ্বাসী, ধর্ম সবার সঙ্গে আছে। কিন্তু ধর্মের নামে কোনও সমাজে গরিবদের শোষণ হলে কংগ্রেস তা কখনোই বরদাস্ত করবে না। বাবাসাহেবের লক্ষ্য ছিল সমাজে সাম্য প্রতিষ্ঠা করা। তাই তিনি অনেক আইন প্রণয়ন করেন, যাতে তিনি মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর পূর্ণ সমর্থন পান।এরপরেই অমিত শাহকে নিশানা করে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, বিজেপি নেতারা ক্যামেরার জন্য গঙ্গায় ডুব দিতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছেন।তিনি কারও বিশ্বাসে আঘাত করতে চান না।
কিন্তু গঙ্গায় ডুব দিলেই কি দারিদ্র্যের অবসান হয়। মানুষের পেট ভরে বলে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি।
