মহিলাদের অপমান করেছেন বিজেপি নেতারা, পাল্টা শশী

0
299
ছবি সৌজন্যে : নিজস্ব

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মহিলাদের অপমান করার অভিযোগে যখন সিউড়িতে নারী সম্মান যাত্রা করেছেন শুভেন্দু অধিকারী। তখন তাঁর দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে মহিলাদের অপমান করার পাল্টা অভিযোগ তুলেছেন শশী পাঁজা।

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার অভিযোগ বজবজে সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে ১০০ দিনের কাজের টাকা চাইতে গিয়ে মহিলারা জেহাদি তকমা পেয়েছেন। তাঁর অভিযোগ সুকান্ত মজুমদার বিক্ষোভকারীদের জেহাদি বলেছেন। শশী পাঁজা বলেছেন একজন শিক্ষকের মুখে এধরণের ভাষা আশা করা যায় না।

কদিন আগে শুভেন্দু অধিকারীও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্যের মহিলাদের অপমানজনক মন্তব্য করেছেন। বিজেপি নেতৃত্বের যারা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী প্রতিদিন অপমানিত হচ্ছেন। এর বিরুদ্ধে তৃণমুল লড়াই করবে।