গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী-সনিয়া যোগ, বিজেপিকে পাল্টা কংগ্রেস  

    কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী-সনিয়া যোগ, বিজেপিকে পাল্টা কংগ্রেস  

    0
    114
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগ রয়েছে সনিয়া গান্ধী। জন্মদিনে ফের কংগ্রেস নেত্রীকে নিশানা করেছে বিজেপি। রবিবারও জর্জ সোরোস ফাউন্ডেশনের সঙ্গে সনিয়া গান্ধীর যোগ নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি।

    সোমবারও কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, সনিয়া গান্ধীর সঙ্গে মার্কিন শিল্পপতি জর্জ সোরসের এমন যোগ থাকাটা খুবই বিপজ্জনক। রাজনীতি বাদ দিয়েই বিষয়টি আলোচনা করা দরকার। ভারত-বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে একজোট হতে হবে সকলকে।কেন্দ্রীয় সরকার সংসদ চালাতে চায়। কিছু বিষয় রাজনৈতিকভাবে চালিত। কিন্তু যদি বিদেশী শক্তিগুলি ভারতকে অবমাননা করার এবং ভারতের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা উদ্বেগের বিষয়। অন্যদিকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন, লোকসভায় এই বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ১০ দফা প্রশ্ন করবেন তিনি। কংগ্রেস-সহ বিরোধী দলগুলোর সাহায্যে জর্জ সোরস যেভাবে ভারত ভাগের ছক কষছে, তার তদন্ত করতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছেন নিশিকান্ত দুবে।এরপরেই [পাল্টা কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম বলেছেন, বিজেপির অন্ধ কল্পনা ডার্ক ওয়েবে সীমাবদ্ধ থাকা উচিত।সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব বলেছেন,  মিথ্যে অভিযোগ করা বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে।

    তাদের কোনও অভিযোগই এখনও পর্যন্ত সত্য প্রমাণিত হয়নি।আরজেডি সাংসদ মনোজ ঝা বলেছেন, বিজেপির ষড়যন্ত্র তত্ত্বের দিকে না তাকিয়ে, অভিযোগের তদন্ত শুরু করা উচিত।