মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির মিছিল

0
136
ছবি সৌজন্যে : নিজস্ব

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে স্মারক লিপি জমা দিয়েছে বিজেপি।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এদিন মিছিল করে মেদিনীপুর শহরের বটবতলার চক থেকে জেলাশাসকদের দফতর পর্যন্ত যান বিজেপি কর্মী, সমর্থকেরা। মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে চাকরি চোর, এবং মুর্শিদাবাদ কাণ্ডে সংখ্যাগুরুদের হত্যাকারী-এই ধরণের নানা স্লোগান উঠতে থাকে। এদিনের মিছিলে পা মিলিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।

এদিন দিলীপ ঘোষ দাবি করেছেন, আদালতের উচিত যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে আনতে হবে। না হলে সরকারি স্কুলগুলিতে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে বলেও দাবি করেছেন তিনি।