
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার সাফল্য কামনায় ভিড়িঙ্গি কালীবাড়িতে দেবী কালীকে পুজো দিয়েছেন শমীক ভট্টাচার্য।
বাড়ি বাড়ি ঘুরে দুর্গাপুরবাসীর কাছে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য আমন্ত্রণপত্র দিয়েছেন। ওই আমন্ত্রণপত্রে জয় শ্রীরামের বদলে লেখা হয়েছে ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী। আর তাতেই বিরোধীদের প্রশ্ন বাঙালি মন পেতেই কি এই বদল।
বিজেপিকে আক্রমণ করে মন্ত্রী শশী পাঁজা বলেছেন এটি বিজেপির লোক দেখানো কাজ। খোঁচা দিয়ে বলেছেন মানুষের মধ্যে ঈশ্বরের বাস। মানুষের পাশে থাকলেই ঈশ্বরের দেখা মেলে। এভাবে কার্ড ছাপিয়ে নয়।
