গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata পোশাক মন্তব্যে কৈলাস বিজয়বর্গীকে তোপ ফিরহাদ, অধীরের

    পোশাক মন্তব্যে কৈলাস বিজয়বর্গীকে তোপ ফিরহাদ, অধীরের

    0
    78
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে কৈলাস বিজয়বর্গী। বিজেপি নেতার ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল।
    ওই ভিডিও বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীকে বলতে শোনা গিয়েছে মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ করেন না। ছোট পোশাক পরে সেলফি তুলতে এলে ফিরিয়ে দেন। কৈলাস বিজয়বর্গীর মন্তব্যকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে উত্তর চেয়েছে তৃণমূল। মহিলাদের অপমান করা কি বিজেপি দলের রীতি হয়েছে। প্রধানমন্ত্রী কি বিজেপি নেতার মন্তব্য সমর্থন করেন প্রশ্ন তুলেছে তৃণমূল। কে কি পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেই বিষয়ে বিজেপির কেউ মন্তব্য করতে পারে না। কারও স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না।
    কৈলাস বিজয়বর্গীর মন্তব্যে আক্রমণ করেছেন অধীর চৌধুরিও। এমন মন্তব্য করে নারী বিদ্বেষী মানসিকতার পরিচয় দিয়েছেন কৈলাস বিজয়বর্গী।