
মোদীর সফরের দিনেই কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক। ঘোষসাডাঙায় বিজেপি বিধায়ক সুশীল বর্মনকে ঘিরে বিক্ষোভ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
বিধায়কের সহকারীকেও মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে শুক্রবার সকালে ঘোকসাডাঙা স্টেশনে ট্রেন ধরতে যান মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন। তখনই তৃণমূল কর্মীরা তাকে দেখতে পেয়ে ঘিরে ধরে বিক্ষোভদেখাতে থাকেন। তাঁর সহকারীকেও জামারা কলার ধরে টেনে মারধর করা হয় বলে অভিযোগ।
ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। যদিও পাল্টা তৃণমূলের দাবি প্রথমে গণ্ডগোল বাধানোর চেষ্টা করেন বিজেপি বিধায়ক।








