
আবারও বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলেছেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। শিখা চট্টোপাধ্যায়ের অভিযোগ উত্তরবঙ্গের মানুষকে দিনের পর দিন বঞ্চিত করে রেখেছে রাজ্য সরকার।
উত্তরবঙ্গের মানুষ চান হয় উন্নয়ন হোক নচেৎ আলাদা করে থাকতে দেওয়া হোক। উত্তরবঙ্গের মানুষই চাইছেন আলাদা হতে। এমনটাই দাবি করেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। জনগণ যা চাইছেন সেটা তো বিধানসভায় বিধায়ক হিসেবে তোলা উচিত। তিনি আরও বলেছেন সেখানকার মানুষজন অভিযোগ করছেন নদী ভেঙে যাচ্ছে, ভাঙনের কোনও সুরাহা হয়নি। কর্মসংস্থান নেই। চা বাগানের শ্রমিকদের কথা না ভেবে চা বাগানের ৩০ শতাংশ জমি পর্যটন শিল্পের জন্য দিয়ে দেওয়া হচ্ছে।
তাঁর কথায় উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গকে আলাদা করে দিক। মানুষের কথা বিধায়ক হিসেবে তুলে ধরা তাঁর কর্তব্য বলে জানিয়েছেন শিখা চট্টোপাধ্যায়।
