
নিজের হাতে হাতুড়ি দিয়ে ইট ভেঙে রাস্তা সারাইয়ে বিজেপি বিধায়ক অশোক দিন্দা। জানা গিয়েছে দীর্ঘ ৪ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে ময়নার প্রায় ৭ কিলোমিটার রাস্তা।
পিডব্লুউডি, জেলা পরিষদকে চিঠি দিয়েও লাভ হয়নি। বাধ্য হয়ে হাত লাগাতে হচ্ছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সমর্থ অনুযায়ী তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। যদিও বিষয়টিকে কটাক্ষ করেছে তৃণমূল। ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি সাজান আলি বলেছেন ময়নার বিধায়কের ভৌগলিক অবস্থান সম্পর্কে কোনও ধারণাই নেই।
কারণ বিধায়ক হওয়ার পর থেকে তাঁকে ময়নাতে দেখা যায় না। বিধানসভা ভোটের মুখে প্রচারের আলো থাকার জন্য এসব করছেন।








