
ক্লাস ঘর এত নোংরা কেন। আচমকা স্কুলে ঢুকে শিক্ষককের থেকে কৈফিয়ত চাইলেন বিজেপি বিধায়ক। অনুমতি না নিয়ে এভাবে ক্লাসে ঢুকে পড়ার প্রতিবাদ জানালে পড়ুয়াদের সামনেই শিক্ষকের বচসা বাধে বিধায়কের।
বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি হাইস্কুলের ঘটনায় শোরগোল পড়েছে। যদিও পরে অনুমতি না নিয়ে ক্লাসে ঢোকার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন বিধায়ক। জানা গিয়েছে মঙ্গলবার আচমকাই কুশমুড়ি হাইস্কুলে ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। সেই সময় ক্লাস ফোরের ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায়। ক্লাসরুমে নোংরা নিয়ে চেঁচামেচি শুরু করেন। শিক্ষক জানান সাফাই কর্মী নেই।
পড়ুয়ারাই পরিস্কার রাখে। তিনিও হাত লাগান। এরপরেই অনুমতি না নিয়ে ক্লাস রুমে ঢুকে পড়ায় বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শিক্ষক।









