
শীতলকুঁচির গোঁসাইহাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধান রায়। বিজেপি বিধায়ক অভিযোগ করেছেন ধর্মচারণেও বাধা দিচ্ছে তৃণমূল।
বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে গোঁসাইহাটে কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিধায়ক বিধান রায়। তাঁর অভিযোগ তৃণমূল তাঁকে পুজো দিতে বাধা দিয়েছে। মারমুখী তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। বিক্ষোভের জেরে কার্যত এলাকা ছাড়তে বাধ্য হন তিনি।
যদিও তৃণমূলের দাবি ১০০ দিনের কাজের টাকা না পেয়ে সাধারণ মানুষ বিক্ষোভদেখিয়েছেন। এর বিরুদ্ধে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।








