মাথায় ইট নিয়ে রাস্তা সংস্কারে বিজেপি বিধায়ক, খোঁচা তৃণমূলের

0
155
ছবি সৌজন্যে : নিজস্ব

ধুতি পরে মাথায় ইট নিয়ে রাস্তা সংস্কারের কাজে হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। ভোটের জন্য নাটক করছেন বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।

গাজোলের পাতালসিং গ্রামের প্রায় ১ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কাঁচা রাস্তার চলাফেরা করাই দুষ্কর। বর্ষায় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে বলে অভিযোগ। বিজেপি বিধায়কের দাবি গ্রামবাসীদের সুবিধার কথা ভেবে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সাবাই শুরু করেছেন তিনি। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেছেন বিভিন্ন কাজে যাতায়াতে প্রচুর অসুবিধের মধ্যে পড়তে হয় এলাকাবাসীর।

তাই বিধায়ক ফান্ড নয়, ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামতের কাজে নিজেই হাত লাগিয়েছেন বলে জানিয়েছেন চিন্ময় দেব বর্মন।