গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata দলীয় পদ ছাড়লেন বিজেপি বিধায়ক মনোজকুমার ওঁরাও 

    দলীয় পদ ছাড়লেন বিজেপি বিধায়ক মনোজকুমার ওঁরাও 

    0
    89
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এবার সোশাল মিডিয়ায় পোস্ট করে দলের সব পদ ছেড়েছেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওঁরাও।
    সূত্রের খবর, জেলা সভাপতি নিয়ে বিরোধের জেরে ফেসবুকে পোস্ট করে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন বিজেপি বিধায়ক। তবে বিষয়টি নিয়ে বিধায়ককের কোনও প্রতিক্রিয়া মেলেনি। সোশাল মিডিয়ায় মনোজকুমার ওঁরাও লিখেছেন, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে জান প্রাণ লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পরে লেগেছে। কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকেই প্রধান্য দিচ্ছে। আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে।
    তিনি আরও লিখেছেন, এই পরিবেশে দলের কোনও দায়িত্বে থাকতে পারছে না। তাই সব দলীয় পদ থেকে অব্যহতি নিয়েছেন। একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকবেন।’