গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home West Burdwan নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার লক্ষ্মণের ভাইপো

    নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার লক্ষ্মণের ভাইপো

    0
    682
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ৫ বছর ধরে পলাতক বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২০-র মে মাসে বিজেপি বিধায়কের ভাইপো সহদেব ঘোড়ুইয়ের বিরুদ্ধে কাকসা থানায় ধর্ষণের অভিযোগ অভিযোগ দায়ের হয়।
    এরপর থেকেই খোঁজ মিলছিল না সহদেবের। পুলিশের তরফে আদালতের নির্দেশনামা পাঠানো সত্ত্বেও লাভ হয়নি। দীর্ঘদিন ফেরার থাকার পর দুদিন আগে কাঁকসার রাজবাঁধে এক ব্যক্তির বাড়িতে আসে সহদেব। মঙ্গলবার মনিংওয়াকে বেরতেই চিনতে পারেন স্থানীয়রা। তারাই পুলিশে খবর দেন। যদিও বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের দাবি চাপের মুখে মিথ্যে অভিযোগ করেছিল নির্যাতিতার পরিবার। তাঁর ভাইপোর সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। এখন পুরো ঘটনাটাই তদন্ত সাপেক্ষ।
    এদিকে বিজেপি বিধায়কের ভাইপো গ্রেফতার হতেই পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী খোঁচা দিয়ে বলেছেন এবার বিরোধী দলনেতা দুর্গাপুরে আসুন, তৃণমূল ধরনা মঞ্চ করে দেবে। সেখানে বিজেপি বিধায়কের প্রাণের ভাইপোর বিরুদ্ধে ধরনা মঞ্চে বক্তব্য রেখে যান।