বাঁকুড়ায় ভূতুড়ে ভোটার, অভিযোগ নীলাদ্রিশেখরের

0
564
ছবি সৌজন্যে : নিজস্ব
এসআইআর-তরজার মধ্য়েই ফের বাঁকুড়ায় ভূতুড়ে ভোটারের অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়া ১ নম্বর ব্লকের আন্ধারথোল অঞ্চলে কয়েকশো ভূতুড়ে ভোটার রয়েছে।
ভূতুড়ে ভোটারের তালিকা তৈরি করে কমিশনকে দেবেন, দাবি নীলাদ্রিশেখর দানার। বাড়ি বাড়ি ঘুরে অসিত বাগ নামের এক মৃত ভোটারের নাম ভোটার তালিকায় দেখে এর যাবতীয় দায় রাজ্য সরকারের উপর চাপিয়ে দেন বিধায়ক। যদিও ওই মৃত ভোটারের পরিবারের দাবি অসচেতনতার কারনেই ওই নাম থেকে গেছে ভোটার তালিকায়। বিধায়কের দাবি এভাবেই মৃত ও ভুয়ো ভোটারদের চিহ্নিত করে দলের বিএলও-রা আগামীতে নির্দিষ্ট ওই বুথের বিএলওদের হাতে তুলে দেবে। তাঁর হুঁশিয়ারি এ রাজ্যের সরকার যতই ভুয়ো ভোটারদের রক্ষয়াকবচ দেওয়ার চেষ্টা করুক না কেন এসআইএর এর মাধ্যমে এই ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবেই।
তৃনমূলের কটাক্ষ এখনো এসআইআর ঘোষণা হয়নি। তার আগেই বিজেপির ওই বিধায়ক ভোটার তালিকা হাতে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।