গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Nadia সাঁতারে প্রতিবাদ বিজেপি বিধায়কের, জলযন্ত্রণা জেলায় জেলায়

    সাঁতারে প্রতিবাদ বিজেপি বিধায়কের, জলযন্ত্রণা জেলায় জেলায়

    0
    343
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বামেদের দুয়ারে নৌকা বিক্ষোভের পর শুক্রবার জলমগ্ন চাকদা-বনগাঁ রাজ্য সড়কে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ দেখিয়েছেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ।
    টানা বৃষ্টিতে এখনও জলের তলায় চাকদা-বনগাঁ রাজ্য সড়ক। আর তাতে সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। বিজেপির অভিযোেগ সাধারণ মানুষের ভোগান্তি সত্ত্বেও কোনও হেলদোল নেই প্রশাসনের। এদিকে আরামবাগ থেকে ঘাটাল জলযন্ত্রণার ছবি সর্বত্র। অতিবৃষ্টি, ডিভিসির ছাড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জলের তলায় আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক। ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। আরও জল বাড়লে যান চলাচল বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। মুণ্ডেশ্বরী নদীর শাখা খালের জল উপচে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। জলের তলায় চাষের জমি। কার্যত একই ছবি ঘাটালে। সেখানকার ১৩টি ওয়ার্ড জলের তলায়। জলমগ্ন ৫টি পঞ্চায়েত এলাকা। স্থগিত হয়ে গিয়েছে কয়েকটি স্কুলের পরীক্ষাও। স্থানীয়দের অভিযোগ একমাসের মধ্যে ৪ বার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে। যাতায়াতের জন্য ভরসা শুধুই নৌকা।
    এদিকে দক্ষিণ ২৪ পরগনায় বারুইপুরে জলের তলায় হাসপাতাল। জলে মধ্যে দাঁড়িয়েই পরিষেবা দিচ্ছেন চিকিৎসক, নার্সরা। রোগীদেরকেও জল ঠেলে হাসপাতালে পৌঁছতে হচ্ছে।