তাঁর থেকে বড় গুন্ডা নেই, ওসিকে হুমকি রাজু-র

0
1783
ছবি সৌজন্যে : নিজস্ব

তাঁর থেকে বড় গুন্ডা নেই। ফাঁসিদেওয়ার ওসিকে এভাবেই হুমকি দিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা।

ফোনে ওসিকে হুমকি দিয়ে বলেছেন এলাকার গুন্ডাদের বলে দিতে তিনিই বড় গুন্ডা। তার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। দার্জিলিং জেলায় থাকতে গেলে তাঁদের গুন্ডামি ছাড়তে হবে। তা না হলে জেলা ছাড়তে হবে। ঘটনার সূত্রপাত গত বছরের ২৩ ডিসেম্বর। ফাঁসিদেওয়ায় মুন্ডা বস্তিতে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। আক্রান্ত হন বেশ কয়েকজন।

ঘটনার এতদিন পরেও পুলিশ মাত্র ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্তের বাড়িতে বসেই ফাঁসিদেওয়া থানার ওসিকে হুমকি দিয়েছেন রাজু বিস্তা।