
রহস্যময়ী স্বর্ণালি মজুমদার, আর এই নামকে ঘিরেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তড়িঘড়ি সাইবার ক্রাইম থানায় ছুটেছেন অভিযোগ জানাতে।
অভিযোগ গত কয়েকদিন ধরে স্বর্ণালি মজুমদার নামে জনৈক এক মহিলার এক্স হ্যান্ডেল থেকে শঙ্কর ঘোষ, রাজু বিস্তা সহ বিজেপির একাধিক নেতৃত্বর নামে অশালীন এবং কুরুচিকর পোস্ট করা হচ্ছিল। বিধায়ক শন্ধর ঘোষের দাবি স্বর্ণালি মজুমদার নামে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় নিজেকে বেঙ্গালুরুর বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। নিজেকে নীতি আয়োগ এবং বিজেপির আইটি সেলের সদস্য বলে দাবি করছেন। শিলিগুড়ির এক মহিলা মুম্বইয়ে দেহ ব্যবহার অভিযোগে গ্রেফতার হয়েছে। শন্ধর ঘোষের দাবি ওই মহিলার সঙ্গে তাঁর নাম জুড়ে দিয়ে অপপ্রচার করা হচ্ছে। আবার কখনও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন। শুধু শঙ্কর ঘোষ নন শিলিগুড়ির বিজেপি সহ সভাপতি দীপঙ্কর মানিক আরোরাকে নিয়েও নানান কটূক্তি করা হচ্ছে বলে অভিযোগ। শঙ্কর ঘোষের দাবি ওই মহিলা নিজেকে স্বর্ণালি পরিচয় দিয়ে বিজেপি বিধায়কদের গ্রুপ তৈরি করেছিলেন।
নিজেকে আইটি সেলের হেড পরিচয় দিয়েছিলেন। পরে জানা যায় ওই মহিলা আইটি সেলের কেউ নন। ভোটের আগে বিজেপিকে বদনাম করতে এমন ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ শঙ্কর ঘোষের।
