
মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবিকে এবার সমর্থন জানালেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র।
তিনি মালদা, মুর্শিদাবাদ ছাড়াও নদিয়া এবং দুই দিনাজপুরকে নিয়ে কেন্দ্রকে ভাবার আর্জি জানিয়েছেন তিনি। সুব্রত মৈত্র বলেছেন, একবার বাংলাদেশে জমি বাড়ি ফেলে এপারে এসেছেন আবার যদি অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্তে তেমনটা হয় তবে যাবেন কোথায়। মালদা মুর্শিদাবাদ সহ ৫ জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়ে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই আবহে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরিশঙ্কর ঘোষের দাবি ছিল ২ বছর আগেই তিনি এই দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন। গৌরিশঙ্করের দাবিকে সমর্থন জানিয়েছেন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিও।
