গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির দাবি বিজেপি বিধায়কদের

    অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির দাবি বিজেপি বিধায়কদের

    0
    213
    ছবি সৌজন্যে : এক্স
    অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীর সঙ্গে সাক্ষাত্ করে এবিষয়ে প্রয়োজনীয়  হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। মন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে , সারা দেশের প্রায়  ২২ লক্ষ শিশুআলয়  কেন্দ্রে ৪৪ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়করা কর্মরত রয়েছেন। শূন্য থেকে ছয় বছর পর্যন্ত  শিশু প্রাথমিক শিক্ষা, মিড ডে মিল দেওয়ার পাশাপাশি প্রসূতি মায়ের স্বাস্থ্যের দিকেও নিরন্তর খেয়াল রেখে চলেন তাঁরা। ভাতা বাবদ তাঁরা মাসে সাড়ে চার হাজার টাকা পেয়ে থাকেন। ২০১৮-র পর থেকে তাঁদের এই ভাতা বৃদ্ধি হয়নি, তবে জিনিসের দাম বেড়ে যাওয়ায় এই অর্থে সংসার চালানো বর্তমানে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।