সাংবাদিক নিগ্রহ, প্রতিবাদে বিজেপি বিধায়করা

0
9
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
সিজেপি-র নেতৃত্বে নিট-কাণ্ডের প্রতিবাদ মিছিলে সাংবাদিক নিগ্রহের ঘটনায় রাজ্য বিধানসভায় বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে কালো ব্যাচ পরে বিজেপির পরিষদীয় মন্ত্রী সহ সমস্ত বিধায়করা বিক্ষোভ-প্রতিবাদে অংশগ্রহণ করেছেন।
পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেছেন, শুক্রবার যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে কলকাতার বুকে, তার তীব্র বিরোধিতা করছেন শুধু তাই নয় সরকার এ বিষয়ে কঠোর হাতে দমন করবে। আগামীতে যেন এই ধরণের ঘটনা ঘটানোর আগে তারা বহুবার ভাবে।একইভাবে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিজেপি বিধায়কেরা বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। অন্যদিকে, এই নিয়ে এক্স পোস্টে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি লিখেছেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত যে কোনও অনিয়মের অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে।
পাশাপাশি এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী দিলীপ ঘোষও।