অভিষেকের ডিজে মামলায় বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মামলায় এবার ভবানীভবনে হাজিরা দিয়েছেন গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর। এই মামলার সাক্ষী হিসেবে বিজেপি বিধায়ককে তলব করেছিল সিআইডি।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের ওপর হামলা হয়। সেই ঘটনায় তিনি ছাড়াও জখম হন বিজেপি কর্মী সমর্থকরা। হামলার সময় ক্যানিং পশ্চিমের তৃণমল বিধায়ক পরেশরাম দাস নিজে উপস্থিত ছিলেন বলে অভিযোগ। বিকর্ণ দাবি করেছেন হামলার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন তৃণমল কর্মীরা।

ওই হামলার ঘটনায় ক্যানিং থানাতে অভিযোগও দায়ের করেন বিকর্ণ। সেই সূত্রেই বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করেছে সিআইডি।