
১০ বছরে দুর্নীতি ছাড়াই দেশ চালিয়েছে বিজেপি। ওড়িশার বালাসোরে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, ১০ বছর আগে মানুষ বিশ্বাস করত দুর্নীতি বন্ধ করা অসম্ভব। কিন্তু ১০ বছরে কোনও দুর্নীতি ছাড়াই মোদী সরকার পরিচালনা করেছেন। ১০ বছর আগে মনে হয়েছিল সন্ত্রাসবাদ শেষ হবে না। কিন্তু বোমা হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। কেউ ভাবেনি জম্মু ও কাশ্মীর শান্তি থাকবে। ৩৭০ ধারা সরিয়ে দেওয়া হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের স্বাস্থ্যের অবনতি নিয়ে জনসভা থেকে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, নবীন পট্টনায়েকের স্বাস্থ্যের অবনতির পিছনে কি কোনও ষড়যন্ত্র রয়েছে?ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় নির্বাচনী প্রচারে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বিজেপি ওড়িশায় সরকার গঠন করলে, নবীন পট্টনায়কের স্বাস্থ্যের অবনতির কারণ খুঁজে বের করতে কমিটি গঠন করবে। বিজেডিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ২৫ বছর ধরে ওড়িশা বিজেডি মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে।
