
মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তির ঘটনাকে কেন্দ্র করে আফস্পা জারির দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বিজেপির পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।
চিঠিতে তিনি অভিযোগ করেছেন, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় সংখ্যাগুরুর উপর হামলা, লুণ্ঠন এবং হত্যার ঘটনা ঘটছে, যার জন্য তৃণমূল কংগ্রেস সরকারের তুষ্টিকরণ নীতি দায়ী। সাংসদের দাবি, রাজ্যে আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯৫৮ সালের এএফএসপিএ আইনের ধারা ৩-এর অধীনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা জরুরি। এদিকে, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় ওয়াকফ বিলের প্রতিবাদে অশান্তির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে চিঠি লিখেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, বেছে বেছে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে। বাড়ি-ঘর ভাঙা পোড়ানো হচ্ছে। দোকানে ভাংচুর চালানো হচ্ছে।








