গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ভোটের মুখে বিজেপির খগেনের স্ত্রী তৃণমূলে

    ভোটের মুখে বিজেপির খগেনের স্ত্রী তৃণমূলে

    0
    62
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডিকে দলে যোগদান করিয়ে বড় চমক দিয়েছে তৃণমূল।

    বুধবার তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা অরুণা মার্ডি-র হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছেন। তৃণমূলে যোগদান করে অরুণা জানিয়েছেন তিনি সিপিএম, বিজেপির সঙ্গে ছিলেন। কিন্তু কোথাও তেমন সুযোগ জায়গা পান নি। তিনি এসসি, এসটি মহিলাদের নিয়ে কাজ করতে চান। তাই তৃণমূলে যোগ দিয়েছেন। স্বামী বিজেপিতে তিন তৃণমূলে এই প্রশ্নে অরুণা মার্ডি সরাসরি জবাব দিয়েছেন প্রত্যেকেরই আলাদা মত থাকে। তাঁর দাবি খগেন মুম আগে সিপিএম করতেন পরে বিজেপিতে যোগ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ ভাল লাগে, তাই তৃণমূলে যোগ দিয়েছেন।

    এক বাড়িতে দুজন দুটো পৃথক দলে থাকলে তার মধ্যে অস্বাভাবিকতা কিছু হতে পারে না। ভবিষ্যতে মনে হলে খগেন মুর্মুকেও তৃণমূলে যোগ দেওয়ার কথা বলবেন।