গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Darjeeling হ্যালো মমতা দিদি শুনতে পাচ্ছেন, জল নিয়ে কটাক্ষ রাজু-র

    হ্যালো মমতা দিদি শুনতে পাচ্ছেন, জল নিয়ে কটাক্ষ রাজু-র

    0
    681
    ছবি সৌজন্যে : এক্স

    জল নিয়ে মুখ্যমন্ত্রীকে অভিনব কটাক্ষ করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। জলের কলে মুখ লাগিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছে হ্যালো মমতা দিদি শুনতে পাচ্ছেন।

    মিরিকের গোপালধারায় হর ঘর জল প্রকল্প নিয়ে এভাবেই খোঁচা দিয়েছেন রাজু বিস্তা। তাঁর দাবি হর ঘর জল প্রকল্পে ৮ মাস আগে বসানো কলে জল আসে না। তাঁর আরও দাবি গ্রামীণ এলাকায় হর ঘর জল-র জন্য টাকা মিলেছে।

    কিন্তু সেই টাকা বয়ে গেছে, জনতা এক টাকারও জল পাননি। সাধারণ মানুষের মধ্যে এনিয়ে ক্ষোভ আছে। তাই তিনি এভাবে প্রতিবাদ করেছেন।