
রাজ্যের আইনব্যবস্থাকে সোনাগাছির যৌনকর্মীদের সঙ্গে তুলনা টানার অভিযোগে সরব হয়েছে তৃণমূল।সুকান্ত মজুমদারকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে তৃণমূল। দলের অফিসিয়াল পেজে সুকান্ত মজুমদার মন্তব্যের ভিডিও পোস্ট করেছে তৃণমূল।
৮ সেকেন্ডের ওই ভিডিওয় সুকান্ত মজুমদারকে দেখা গিয়েছে গাড়িতে বসে পুলিশকর্মীদের উদ্দেশ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন পুলিশ রাজ্যের আইনশৃঙ্খলাকে সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করেছে। সুকান্ত মজুমদারের মন্তব্যের বেলাগাম আক্রমণ করেছেন শশী পাঁজা, কুণাল ঘোষ। মন্ত্রী শশী পাঁজা বলেছেন রাজ্য বিজেপির শিক্ষক সভাপতি যে মন্তব্য অত্যন্ত অসম্মানজনক, অপমানজনক। সুকান্ত মজুমদারের কোনও অধিকার নেই সেনাগাছির যৌনকর্মীদের অপমান করার। কার্যত একই কথা বলে সুকান্ত মজুমদারকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন কয়েকদিন ধরে এধরণের কুৎসিত মন্তব্য করে আসছেন সুকান্ত মজুমদার। ওই পেশার মহিলাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে রাজনৈতিক তুলনা করে বিকৃত বিবৃতি দিচ্ছেন। ওই পেশার মহিলাদের অসম্মান করার জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি।
অনুব্রত মণ্ডলের কুমন্তব্যের প্রসঙ্গ টেনে তৃণমূলের খোঁচা হে বিজেপি, পোড়া মুখ কত হবে কালো, অনুব্রতে অপরাধ, আর সুকান্তে ভালো। বাইট: শশী-কুণাল পাল্টা আক্রমণ করেছে বিজেপিও। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন তৃণমূল মহিলাদের কি সম্মান দেয়, তা অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপেই পরিষ্কার হয়েছে।
