
মাদারিহাটের বিডিও-কে শাসানি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে। ত্রাণ বিলি নিয়ে মাদারিহাটের বিডিও অমিত চৌরাসিয়ার সামনে টেবিল চাপড়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মনোজ টিগ্গার বিরুদ্ধে।
মনোজ টিগ্গার অভিযোগ গরিব মানুষের জন্য ত্রিপল দিচ্ছে না রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে উন্নয়নের কাজ থমকে রয়েছে অভিযোগ বিজেপি সাংসদের। বিডিও-র বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে সরব হয়েছেন তিনি। বিডিওগিরি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরতে বলে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। মনোজ টিগ্গার আরও অভিযোগ চা বাগানের শ্রমিকদের সাহায্যের জন্য ত্রিপলের দাবি জানিয়েছিলেন। কিন্তু বিমাতৃসুলভ আচরণ করছেন। অভিযোগ বিজেপি সাংসদের।
পাল্টা বিডিও অমিত চৌরাসিয়া বলেছেন ১০০ থেকে ১৫০ জনকে নিয়ে অফিসে এসেছিলেন বিজেপি সাংসদ। তাঁর কোনও কথাই শোনেননি। চিৎকার করে চলে গিয়েছেন বলে দাবি করেছেন বিডিওরা।
