
স্নানের সময় শ্বশুর ও দেওর লুকিয়ে ভিডিও করেন। তার প্রতিবাদ করায় উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের বোনকে মারধর ও হয়রানির অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটাহ জেলায় রাণী অবন্তীবাই নগরে।
সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এসনিউজ। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নির্যাতিতা মহিলার শ্বশুর প্রকাশ্যেই তাঁকে লাঠি দিয়ে বারবার মারছেন। ওই নির্যাতিতা মহিলা হলেন মুকেশ রাজপুতের বোন রিনা রাজপুত।
তিনি থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে দীর্ঘদিন ধরে নির্যাতন করছেন। এমনকী তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ারও চেষ্টা করছেন। শুধু তাই নয়, তিনি পালানোর চেষ্টা করলে তাঁর দেওর তাঁকে লোহার রড দিয়ে মারে বলে রিনা অভিযোগ করেছেন।








